ব্যাংক লেনদেন সাড়ে ৩ ঘণ্টা
এফএনএস : ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে ব্যাংক লেনদেন চলবে সাড়ে ৩ ঘণ্টা ঈদ-উল-আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৫ দিন বন্ধ থাকার খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গতকাল রোববার সকাল ১০টা থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেক কর্ম দিবসে ব্যাংক লেনদেন চলবে সাড়ে ৩ ঘণ্টা।
অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। অন্যদিকে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।
১৩ জুলাই কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এ সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে বলেও ওই নির্দেশনায় বলা হয়েছে।
