২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঈদের ছুটির পর ফের করোনা টিকাদান শুরু

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ৩:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ঈদের ছুটির পর ফের করোনা টিকাদান শুরু
বিজ্ঞাপন

এফএনএস : ঈদুল আজহার চারদিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর আগে, ঈদের ছুটির তিনদিন এবং গত শুক্রবারসহ (সাপ্তাহিক ছুটির দিন) চারদিন টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। রাজধানীসহ সারাদেশে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে যারা টিকা নেওয়ার ক্ষুদে বার্তা পেয়েছেন তারা গতকাল শনিবার টিকা নিতে বিভিন্ন মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে যান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। টিকার মজুত শেষ হওয়ায় প্রথম ডোজের টিকা নিলেও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা এখনো অনেকেই পাননি।

কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের উপহারের প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে গতকাল শনিবার বিকেলে। যারা দ্বিতীয় ডোজের টিকা পাননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে দেশে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন