২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের ১১ দফা দাবি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ৮:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের ১১ দফা দাবি
বিজ্ঞাপন

এফএনএস : সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদ। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ইউআরসি ইন্সট্রাক্টর, পিটিআই ইন্সট্রাক্টর, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগযোগ্য সব পদে ৪৫ বছর পর্যন্ত সশি/প্রশিদের বিভাগীয় প্রার্থী হিসেবে পরীক্ষা দেওয়ার সুযোগ, সহকারী প্রধান শিক্ষক পদে সশি থেকে ১০০ শতাংশ সরাসরি পদোন্নতির ভিত্তিতে নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক পদে সপ্রশি থেকে ৫০ শতাংশ সিনিয়রিটির ভিত্তিতে সরাসরি পদোন্নতি।

বাকি ৫০ শতাংশ অভিজ্ঞতার শর্ত সাপেক্ষে (যা ৩ বছর হতে পারে) বিভাগীয় প্রার্থীতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদসহ দ্বিতীয় শ্রেণি/তদুর্ধ্ব শ্রেণির সব পদে ১০০ শথাংশ বিভাগীয় প্রার্থিতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ।

যেখানে সশি/প্রশি সবাই সুযোগ পাবে, উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে এইউইও/এটিইও থেকে সরাসরি পদোন্নতি দেওয়া, উপরে ‘সরাসরি পদোন্নতি’ বলতে কোনো পরীক্ষা ছাড়া শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিকে বোঝাবে, ডিপিএড প্রশিক্ষণার্থী শিক্ষকদের দ্রুত প্রশিক্ষণ ভাতা দিতে হবে, ডিপিএড প্রশিক্ষণের ফলে প্রায় ৪৫ থেকে ৫২ হাজার শিক্ষকের প্রত্যেকের ৪ থেকে ৫ লাখ টাকা নগদ পাওনা থেকে বঞ্চিত হবেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে,

প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান করা, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যেদিন থেকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকেই পদোন্নতি কার্যকর করা ও ডিপিএড কোর্সকে বিএড সম্মান দেওয়া। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন