সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুব মহিলা লীগ নেত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন রেনী

Paris
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। স্বাস্থ্যবিধি মেনে গতকাল রোববার উপশহরস্থ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারীনেত্রী শাহীন আকতার রেনী করোনার সংক্রমণরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অন্যকে উৎসাহিত করার অনুরোধ জানান। শুরুতেই নেত্রীবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি। এ সময় শাহীন আকতার রেনী বলেন, করোনা মহামারীতে সারাবিশ^ বিপর্যস্ত। করোনার এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীর নগরপিতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসা, ওষুধ, অক্সিজেন সেবা প্রদান করে যাচ্ছেন। আমরা দলীয় নেতাকর্মীরা নিজ নিজ সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে প্রত্যেককে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা গ্রহণ করতে হবে এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।


আরোও অন্যান্য খবর
Paris