২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৩০ লাখ টিকা উপহারের ঘোষণা মার্কিন দূতের

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
৩০ লাখ টিকা উপহারের ঘোষণা মার্কিন দূতের
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশকে আরো ৩০ লাখ মডার্না টিকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল শনিবার টুইটারে তিনি এই ঘোষণা দেন। টুইটারে মিলার বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ৩০ লাখ মডার্নার টিকা উপহার দেবে। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় মডার্না টিকার ২৫ লাখ ডোজ পেয়েছে। গত ২ জুলাই রাত ১১টা ২২ মিনিটে মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরের দিন সকালে আসে আরও সাড়ে ১২ লাখ ডোজ। এসব টিকা বিতরণ শুরু হয়েছে দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে।

শাহজালাল বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছিলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে এই সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন