সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘বলিউড উৎসব নরওয়ে ২০২১’-এ অনন্ত-বর্ষা

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। তবে সিনেমাটি ‘বলিউড উৎসব নরওয়ে ২০২১’-এ প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে। অনন্ত জলিল নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

সম্প্রতি বলিউডের পাশাপাশি এশিয়ার অন্য দেশগুলোর সিনেমা প্রদর্শনের জন্য নতুন একটি শাখা খুলেছে উৎসব কর্তৃপক্ষ। সেখানেই প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মরতুজা অতাশ জমজম।

আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর নরওয়েতে উৎসবটি অনুষ্ঠিত হবে। উৎসব কর্তৃপক্ষ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অনন্ত-বর্ষাসহ সিনেমাটির প্রযোজক ও পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, পুরস্কারের জন্য নির্বাচিত হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের এবং গর্বের।

নরওয়ের এই উৎসবে বলিউডের সিনেমার পাশাপাশি আমাদের অর্থাৎ বাংলাদেশের সিনেমাও প্রদর্শিত হবে, এটা অনেক বড় পাওয়া।’ ২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ‘দিন-দ্য ডে’ সিনেমা যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানের বিভিন্ন স্থানে এই সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে।

এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠী দমনে বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। এতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এতে পারস্য সভ্যতার আমেজ থাকবে বলেও জানিয়েছেন তারা।


আরোও অন্যান্য খবর
Paris