সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনের সাথে রাসিক মেয়রের বৈঠক

Paris
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে করোনার টিকার রেজিস্ট্রশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদারকরণের ব্যাপারে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাসিক মেয়র বলেন, করোনার টিকা নিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মহানগরবাসীকে সুরক্ষার জন্য সকল নাগরিককে টিকা দিতে হবে। এজন্য সবার সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুল আহসান তালুকদার বলেন, সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য ইতোমধ্যে ১৮ হাজার ডোজ ভ্যাক্সিন পাওয়া গেছে। শিগগিরই আরো ১৮ হাজার ডোজ ভ্যাক্সিন পাওয়া যাবে। সরকার দেশে বিপুল সংখ্যক ভ্যাক্সিন আনার উদ্যোগ নিয়েছে। আশা করছি আগামীতে ভ্যাক্সিন প্রাপ্তির সমস্যা থাকবে না।

বৈঠকে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মোঃ কাইয়ুম তালুকদার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris