১৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর পুঠিয়ায় বিধবাকে হাত-পা ও গলা কেটে হত্যা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর পুঠিয়ায় বিধবাকে হাত-পা ও গলা কেটে হত্যা
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় চার সন্তানের জননী আতেকা খাতুন নামের এক বিধবা নারীকে (৪০) হাত-পা ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি পুঠিয়ার ধোপাপাড়া কারিগরপাড়ার মৃত আতাহার আলীর ন্ত্রী। গত মঙ্গলবার রাতে যে কোন সময় এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। রাজশাহীর পুঠিয়ায় বিলে ছাগল চরাতে গিয়ে দুর্বৃত্তের হাতে বিধবা নারী নৃশংস হত্যাকান্ডের শিকার হন।

এ ঘটনায়তার তার ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরদিকে লাশের ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহতের ছেলে আতিকুর রহমান বলেন, মায়ের নির্মম হত্যাকান্ডের ঘটনায় গতকাল বুধবার দুপুরে থানায় একটি মামলা করেছি। এখন পুলিশ প্রকৃত আসামিদের আটক করে আইনের আওতায় আনবেন এমনটাই দাবি করছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে আনেকা খাতুন ছাগল নিয়ে বাড়ির পাশের মাঠে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসলে পরিবার ও এলাকার লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে আটটার দিকে তার কাটা মাথা পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে পাশেই তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হাত ও পা খুঁজে পাওয়া যায়। রাতেই স্থানীয় ইউপি সদস্য শামীম পুঠিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুর্বৃত্তের হাতে নিহত ওই নারীর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের একটি টিম হত্যার কারণ ও অভিযুক্তদের চিহ্নিত এবং আটকের বিষয়ে কাজ করছেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে আমরা এর একটা সুরাহা করতে পারবো। আর গতরাতে যে ৪ জনকে থানায় আনা হয়েছিল তাদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন