সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

৯৭ নায়িকার, নায়ক হয়েছেন রুবেল

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : এখন পর্যন্ত মোট ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। এই সংখ্যা শিগগিরই ১০০ পূর্ণ করবেন বলে জানালেন তিনি। সেই সঙ্গে ১০০ নায়িকার নায়ক হওয়ার মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিপিবদ্ধ করাতে আবেদন করবেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ এসব পরিকল্পনার কথা শেয়ার করেন রুবেল। মজার তথ্য হিসেবে তিনি আরও বলেন, ‘নায়িকা সুচরিতা আমার নায়িকা হিসেবে অভিনয় করেছেন।

আবার আমার বোন, মা, দাদির চরিত্রেও অভিনয় করেছেন।’ এ ছাড়াও ৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। রেকর্ড বিচারে এটিও উল্লেখযোগ্য ঘটনা বলে অভিহিত করেন রুবেল। কাজী হায়াত পরিচালিত মান্না অভিনীত আলোচিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল রুবেলের। শুধু তাই নয়, ছবিটিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি।

যদিও শেষ মুহূর্তে একটি বিশেষ কারণে সে ছবিতে তার আর অভিনয় করা হয়নি। চিত্রনায়ক হবার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে! ‘জীবন নৌকা’ ছবিতে বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি।

ব্যাডমিন্টন, ফুটবল ও কারাতে চ্যাম্পিয়নশিপে জাতীয়ভাবে পুরস্কৃতও হয়েছেন তিনি। ‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন, যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে গিয়ে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। পর্বটি প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।


আরোও অন্যান্য খবর
Paris