১৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় নৈশপ্রহরীর বেঁধে রেখে থানার অদূরে দোকানে ডাকাতি!

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মান্দায় নৈশপ্রহরীর বেঁধে রেখে থানার অদূরে দোকানে ডাকাতি!
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় নৈশ্যপ্রহরীর হাত-পা বেঁধে মুদিখানার একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে থানা থেকে মাত্র ৫০০ গজ দুরে কালিকাপুর বাজারে শ্যামল ভ্যারাইটি ষ্টোর নামের একটি দোকানে ডাকাতির এ ঘটনা ঘটে। বাজারের নৈশপ্রহরী মুকুল হোসেন জানান, সোমবার রাতে বাঁশি বাজিয়ে তিনি বাজারের বিভিন্ন এলাকা পাহারা দিচ্ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ করেই একটি পিকআপ তাঁর সামনে এসে দাঁড়ায়।

এর পর পিকআপের চালক গাড়ী থেকে নেমে পানির খোঁজ করেন। একই সময়ে ওই গাড়ী থেকে মুখোশ পরা ৭-৮ জন লোক নেমে তাঁর মুখে ক্রসটেপ লাগিয়ে দেন ও হাত-পা বেঁধে ফেলেন। নৈশ্যপ্রহরী আরো বলেন, মুখোশ পরিহিত ব্যক্তিরা তাকে এ অবস্থায় বাজারের একপাশে ফেলে রাখেন। সেখান থেকে উদ্ধার পেয়ে ঘটনার বিষয়ে বাজারের বাসিন্দাদের অবহিত করি।

পরে স্থানীয়দের সহায়তায় শ্যামল মন্ডলের দোকানে ডাকাতির বিষয়ে জানা যায়। দোকান মালিক শ্যামল চন্দ্র মন্ডল জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। ভোর ৪টার দিকে নৈশপ্রহরী মুকুল হোসেন বাড়িতে গিয়ে দোকান ডাকাতির বিষয়ে জানায়। এমন সংবাদে ছোটভাই লিটন মন্ডলকে সঙ্গে নিয়ে দোকানে আসি।

দোকান মালিক আরো জানান, সংঘবদ্ধ ডাকাতদল দোকানঘরের তালা ভেঙে ক্যাশবাক্স লুট করে নিয়ে গেছে। লকডাউনের কারণে ব্যাংকে যেতে না পারায় ক্যাশবাক্সে প্রায় ৩ লাখ টাকা জমানো ছিল। মান্দা থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ জানান, ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন