সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

কল্যাণ সুবিধার সাড়ে ৫২ কোটি টাকা পেলেন শিক্ষক-কর্মচারীরা

Paris
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

এফএনএস : ঈদের আগে এক হাজার ১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা টাকা ছাড় দেয়া হয়েছে। এ বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা অনুমোদন দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনার মহাদুর্যোগে কঠোর লকডাউনের মধ্যেও রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আসন্ন কোরবানির ঈদের আগে উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেয়ার জন্য কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি বাতিল করা হয়।

স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করতে গিয়ে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের এজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। শুক্রবার ও শনিবার বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন। বলা হয়েছে, গতকাল মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে এক হাজার ১৮০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ১৩১ টাকা ব্যাংকে ছাড় করা হয়েছে।

ইএফটির মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে। করোনাকালীন এই দুর্যোগের মধ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের ওই কাজে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) মহাপরিচালক এবং

ট্রাস্টি বোর্ডের সদস্যরাও সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন বলে জানান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এছাড়াও গত ১৬ জুন ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris