১৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কায় পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজডুবি

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কায় পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজডুবি
বিজ্ঞাপন

এফএনএস : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কায় এমজেড শিপিং লাইন পরিচালিত এমভি হ্যাং গ্যাং-১ নামে পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে। জাহাজে পদ্মা সেতুর মালামাল রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালে ডুবন্ত অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী জাহাজটি ডুবতে থাকে। এ সময় জাহাজের নাবিকরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পান। মো. সেলিম আরও বলেন, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য মালামাল নেয়া হচ্ছিল।

জাহাজটি এখনো পুরোপুরি ডোবেনি। এর আগে দুর্ঘটনাস্থলে গত শনিবার এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ ডুবে যায়। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই স্থান এড়িয়ে চলতে লাল বয়া স্থাপন করেছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন