২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধন সময় বৃদ্ধি

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৬:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার নিবন্ধন সময় বৃদ্ধি
বিজ্ঞাপন

এফএনএস : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা সংক্রান্ত তথ্য পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে টিকা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ১২ জুলাই থেকে এক সপ্তাহ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তথ্যছক পূরণ করে জমা দেয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের তথ্যছক পূরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ করা হয়েছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে যঃঃঢ়://১০৩.১১৩.২০০.২৯/ংঃঁফবহঃথপড়ারফরহভড়/-এই লিংকে প্রবেশ করে তথ্যছক পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন