৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নামাজের দাওয়াত দিলেন আহমেদ শরীফ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৬:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নামাজের দাওয়াত দিলেন আহমেদ শরীফ
বিজ্ঞাপন

এফএনএস : ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা আহমেদ শরীফ। সিনেমায় অনেকদিন দেখা নেই তার। নিরবে দিন কাটান সবার আড়ালে। বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে তার দেখা মিলে ফেসবুকে। নিয়মিতই নিজেকে আপডেট রাখেন এ অভিনেতা। মঙ্গলবার আহমেদ শরীফ তার ফেসবুক দু’টি ছবি পোস্ট করেছেন। এ ছবইর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহতায়ালাকে স্মরণ করি।

একমাত্র তিনিই সর্ব শক্তিমান।’ প্রসঙ্গত, আশি ও নব্বই দশকে খল চরিত্র দিয়ে আলোচনায় আসেন আহমেদ শরীফ। বহু সিনেমায় তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। বিশেষ করে প্রয়াত নায়ক জসিমের সাথে তার জুটি ছিলো তুমুল জনপ্রিয়। ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য ছবি হল- ক্ষতিপূরণ, মোহনা,

তিনকন্যা, মহানায়ক, নাগ নাগিনীর প্রেম, শীষ নাগ, রুপসী নাগিন, রাজনন্দিনী, কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর, মহেশখালীর বাঁকে, শেষ খেলা, শাস্তি, মেঘের কোলে রোদ, মিস ললিতা, চাওয়া থেকে পাওয়া, বিষে ভরা নাগিন অন্যতম। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পদেই দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন