সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন রুবেল

Paris
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এফএনএস : ৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। শুধু তাই নয়, এখন পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক রুবেল নিজেই। সংখ্যাটি খুব শিগগিরই ১০০ পূর্ণ হবার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে কথাই শেয়ার করলেন এই নায়ক। জানা গেছে, কাজী হায়াত পরিচালিত আলোচিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক রুবেলের।

শুধু তাই নয়, ছবিটিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। যদিও শেষ মুহূর্তে একটি বিশেষ কারণে সে ছবিতে তার আর অভিনয় করা হয়নি। চিত্রনায়ক হবার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যক সংগীতশিল্পী হিসেবে। ‘জীবন নৌকা’ ছবিতে বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশীপে জাতীয়ভাবে পুরস্কৃতও ছিলেন তিনি।

তবে ভাগ্যে নায়ক হবার কথা ছিল বলে বড় পর্দাতে পা রেখেছেন তিনি। ‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন। বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় তানিয়া আহমেদের সঙ্গে ‘রাঙা সকাল’-এর পর্বটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।


আরোও অন্যান্য খবর
Paris