১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুমূর্ষু করোনা রোগীকে হাসপাতালে স্থানান্তরে বিশেষ নির্দেশনা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ৭:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মুমূর্ষু করোনা রোগীকে হাসপাতালে স্থানান্তরে বিশেষ নির্দেশনা
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাস আক্রান্ত মুমূর্ষু রোগীকে রেফারেলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা ও পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। তারা বলেছে, বিএসএমএমইউতে উন্নত চিকিৎসা সেবার জন্য করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু বা জীবন বিপন্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন রোগীকে অন্য হাসপাতাল থেকে রেফার না করাই উত্তম।

যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালেই চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাওয়াই সর্বোত্তম। তারপরও যদি রেফার করতেই হয় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে জীবন বিপন্ন রোগীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

যাতে করে পথিমধ্যে রোগীর কোনো দুর্ঘটনা না ঘটে। গতকাল সোমবার বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন