১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মালেকের দলীয় ফরম গ্রহণ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead, স্পেশাল নিউজ
ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মালেকের দলীয় ফরম গ্রহণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ফরম গ্রহণ করলেন আব্দুল মালেক মন্ডল। গতকাল শনিবার ঢাকা পান্তপথের এনা টাওয়ারে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীয় দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনে আবারও দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি। আব্দুল মালেক মন্ডল বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হিসিবে দায়িত্ব পালন করছেন। আব্দুল মালেক মন্ডল ২০১৫ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন।

গত ১৮ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে মেয়র আব্দুল মালেক মন্ডলের নাম প্রকাশ করা হয়েছে। আব্দুল মালেক মন্ডলের মেয়াদকালে ভবানীগঞ্জ পৌরসভা তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে দ্বিতীয় এবং সর্বশেষ প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়েছে। ভবানীগঞ্জ পৌর সভায় বিএনপির প্রার্থী থাকলেও জনপ্রিয়তায় এবারও এগিয়ে রয়েছে আব্দুল মালেক মন্ডল। আসন্ন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আব্দুল মালেক মন্ডলের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন