১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় সবজি হাটে বৃদ্ধর মৃত্যু, করোনা ভেবে এগিয়ে আসলো না কেউ!

প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ২:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় সবজি হাটে বৃদ্ধর মৃত্যু, করোনা ভেবে এগিয়ে আসলো না কেউ!
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার সবজির বাজার করতে গিয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ভবানীগঞ্জ হাটে সবজি ক্রয় করতে গিয়ে ছটফট করতে থাকেন ইউসুফ আলী। সেই কাচা বাজারে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাটে আগত সবাই ভেবেছে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সে কারনে কেউ এগিয়ে আসেনি। লোকজনের সামনেই ছটফট করে মারা গেলেন ওই বৃদ্ধ।

অজ্ঞাত ব্যক্তি হওয়ায় তার সন্ধান জানতে অনেকেই মৃত লাশের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। পরে সেই ছবির সূত্রধরে বৃদ্ধার পরিচয় সনাক্ত করেন তার পরিবারের লোকজন। তার বাড়ি উপজেলার কুমারখালী গ্রামে। তার পিতার নাম কুতুব আলী। পরিবারের সদস্যরা জানায়, সকাল ৮ টায় বাড়ি থেকে বের হয়েছে। তবে কোথায় গেছে সেটা কেউ জানান না।

এদিকে ইউসুফ আলী নামের ওই বৃদ্ধা হাটের উদ্দেশ্যে নাকি অন্য কোন কাজে এসেছিলো সেটা কেউ জানেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সনাক্তের পরে পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যান। পরিবারের দাবি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। এ ব্যাপারে হাট কমিটির সঙ্গে যোগাযগ করা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে পরিবারের লোকজন এসে বৃদ্ধার লাশটি বাসায় নিযে যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন