সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রেম করে সময় নষ্ট করতে চান না তাপসী

Paris
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

এফএনএস : বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র প্রেমের জোর গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ‘পিঙ্ক’, ‘মুলক’, ‘ষান্ড কি আঁখ’খ্যাত এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী।

‘নাম শাবানা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তাপসী বলেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ের পরিকল্পনা করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি।

যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।’ যোগ করেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’। এ ছাড়া হাতে রয়েছে ক্রিকেটার মিথালি রাজের বায়োপিক। সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আরোও অন্যান্য খবর
Paris