২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ৮:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রস্পেক্ট পার্ক সিটি হলের সামনে একটি প্রাইভেট কারের চাপায় লিপন আহমেদ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত লিপন মৌলভীবাজারের কুলাউড়ার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা আমেরিকার প্রবাসী লনু মিয়া তালুকদারের ছেলে।

এ ছাড়া তিনি নিউজার্সি প্রস্পেক্ট পার্ক স্টেটের কাউন্সিলম্যান মো. আবুল হোসেন সুরমানের ভাগনা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আমেরিকায় অবস্থানরত তার স্বজন রুমেল মুজাহিদ।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাইসাইকেলে করে বাজার নিয়ে আসার সময় নিউজার্সি প্রস্পেক্ট পার্ক সিটির সামনে পেছন থেকে একটি প্রাইভেট কার লিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন