সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

দেশে শনাক্তর নতুন রেকর্ড ১১৬৫১, আরো ১৯৯ মৃত্যু

Paris
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

এফএনএস : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় যে মৃত্যু হয়েছে, তা দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ সংখ্যক ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে গত বুধবার। আর গত ২৪ ঘণ্টায় যে রোগী শনাক্ত হয়েছে তা সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল গত ৬ জুলাই। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫৬ হাজার ৩৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৬৬ জন নারী ছিলেন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪২ জন ও বাসায় ১২ জনের মৃত্যু হয়েছে। বয়সের হিসাবে এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী দুজন, ২০ বছরের বেশি বয়সী নয়জন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৭ জন এবং ষাটোর্ধ্ব ১০৭ জন ছিলেন।

এর মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ৬৫ জন, চট্টগ্রামের ৩৭ জন, রাজশাহীর ১৫ জন, খুলনার ৫৫ জন, বরিশালের তিনজন, সিলেটের পাঁচজন, রংপুরের নয়জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন ছিলেন। গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬০৫টি ল্যাবরেটরিতে ৩৮ হাজার ২৪টি নমুনা সংগ্রহ ও ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টিতে। নতুন যে নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে রোগী শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার দাঁড়িয়েছে ১৪ দশমিক শূন্য ৪১ শতাংশ। আর এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার হয়েছে ৮৬ দশমিক ৫৭ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris