৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই

প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই
বিজ্ঞাপন

এফএনএস : চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ার একটি হাসপাতাল সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে। প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী আজমী চাঁদনী।

শরীফ বলেন, ‘আমার তত্ত্বাবধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেক দিন। অবশেষে তিনি সকালে মার যান।’ ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সিলভী আজমী চাঁদনী।

চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে নায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী। এছাড়া তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ছয়টি সিনেমা করেছেন। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন