সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

চাঁপাইনবাবগঞ্জে হোটেলের মোগলাই পরেটা খেয়ে জমজ দুই বোনের মৃত্যু, অসুস্থ্য ২ জন

Paris
Update : বুধবার, ৭ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লায় হোটেল থেকে আনা মোগলাই পরেটা খেয়ে স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। মৃত স্বর্ণা ও স্বপ্না হচ্ছে একই এলাকার সাদিকুল ইসলাম রবি’র মেয়ে ও নবাবগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী, তারা দুইজন একই সাথে লেখাপড়া করতো। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে স্বপ্না মারা যায়। এঘটনায় তাদের মাসহ ২ জন অসুস্থ্য হয়ে পড়েছে।

মৃত স্বর্ণা ও স্বপ্না’র পিতা সাদিকুল ইসলাম রবি জানান, গত সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরাটা কিনে বাড়িতে পরিবারসহ তিনি খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা (১৭) ও স্বম্পা (১৭) এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ্য হয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে স্বপ্নার অবস্থা আশংকাজনক হলে দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং সেখানে নেয়ার পথে বেলা দেড়টার দিকে সেও মারা যায়। এদিকে শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে অন্য আর কেউ অসুস্থ্য হয়নি।

তবে আসলেই তার দোকান থেকে মোগলাই নেকা হয়েছিল কিনা তা ভিডিও ফুটেজ দেখে জানা যাবে বলে জানান তিনি। এব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান জানান, এঘটনায় এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris