এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে এসব কোর্সে ভর্তিতে গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৮ জুলাই থেকে। এ প্রক্রিয়া চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ভর্তির যোগ্যতা (এমফিল)- ১. সকল পরীক্ষায় নূন্যতম সিজিপিএ ২.২৫ /দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার আলাদাভাবে নূন্যতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
তবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে নূন্যতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। অথবা স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষার আলাদাভাবে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। আর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
ভর্তির যোগ্যতা (পিএইচডি): ১. এমফিল/সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস এডভান্সড এম বি এ ডিগ্রিধারীরাও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে নূন্যপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। ৩. বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে, যাদের শিক্ষা জীবনে নূন্যতম তিনটি প্রথম বিভাগ/শ্রেণি তিন বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে দুটি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে।
বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে শিক্ষাজীবনে নূন্যতম দুটি প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। ৪. আর্টস/সোশ্যাল সায়েন্স/বিজনেস স্টাডিজ বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ দুজন লেখক গ্রহণযোগ্য, তবে প্রার্থীকে মূল লেখক হতে হবে। ন্যাচারাল সায়েন্স/লাইফ এণ্ড আর্থ সায়েন্স বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন লেখক গ্রহণযোগ্য, সেক্ষেত্রেও প্রার্থীকে মূল লেখক হতে হবে। কোর্সের মেয়াদ : এমফিল কোর্সের মেয়াদ একবছরের কোর্স ওয়ার্কসহ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর। বিস্তারিত তথ্যের জন্য িি.িহঁ.ধপ.নফ ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।