সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালে করোনা রোগীর চাপ সামলাতে যুক্ত হলো আরো ৫০ শয্যা

Paris
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্টাফ রিপার্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ছিল এবং অন্যরা রোগটির উপসর্গ নিয়ে মারা যান। এছাড়াও নমুনা পরীক্ষা অনুয়ায়ি রাজশাহীতে এক দিনের ব্যবধানে বেড়ে করোনা শনাক্তের হার এসেছে ৩৪.০৯ শতাংশ। আর রোগীর চাপ সামলাতে হাসপাতালটির ৪নম্বর ওয়ার্ডকে করোনা ইউনিটে সোমবার থেকে যুক্ত করা হয়েছে। ফলে এ নিয়ে করোনা ইউনিটের ১৪টি ওয়ার্ড মিলে নতুনভাবে বেডের সংখ্যা দাঁড়ালো ৪৫৫টি।

এ তথ্য নিশ্চিত করে গতকাল সোমবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাগঞ্জের ১, নাটোরের ৩, নওগাঁর ৪, পাবনার ১ ও কুষ্টিয়ার ১ জন রয়েছে। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। যাদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের উপরে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের ছিল ৬ জন। এ নিয়ে চলতি মাসের ৫ দিনে হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। এদের মধ্যে ২৮ জনের করোনা পজেটিভ ছিল এবং অন্যরা রোগটির উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘন্টায় করোনায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। আর একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। গতকাল সোমবার সকাল পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে করোনায় চিকিৎসাধীন আছেন ৪৯৫ জন। বাকি ৯০ জনকে করোনা ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন। তবে রোগীর চাপ সামলাতে ৪ নম্বর ওয়ার্ডকে করোনা ইউনিটে যুক্ত হচ্ছে উল্লেখ করে হাসপাতাল পরিচালক জানান, ইতিমধ্যেই ওয়ার্ডটিতে থাকা ৫০টি বেডে অক্সিজেন লাইন বসানোর কাজ শেষ হয়েছে। ফলে এ নিয়ে করোনা ইউনিটের ১৪টি ওয়ার্ড মিলে নতুনভাবে বেডের সংখ্যা দাঁড়ালো ৪৫৫টি।

এদিকে, রাজশাহীতে এক দিনের ব্যবধানে আবারো সামান্য বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণের হার। রোববার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ২১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিন শনিবার ছিল ৩৩.৮৩ শতাংশ। ফলে এক দিনের ব্যবধানে .২৬ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার হলো ৩৪.০৯ শতাংশ। এর আগে গত শুক্রবার ছিল ২৬.৭৪ শতাংশ, বৃহস্পতিবার ৪২.৪০, বুধবার ৩৯.৯০ এবং মঙ্গলবার ৩২.০৬ শতাংশ। হাসপাতাল পরিচালক আরও জানান, একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ২১৮ জনের। এতে চাঁপাইনবাগঞ্জের ৩৮ জনের নমুনার মধ্যে ৮টি পজেটিভ এসেছে।

এদিকে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি রোধে সারা দেশের ন্যায় গত ১ জুলাই থেকে রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। তবে গতকাল সোমবার কঠোর লকডাউনের ৫ম দিন মহানগরী জুড়ে জনসমাগম লক্ষ্য করা গেছে। জরুরী প্রয়োজন ছাড়াও বিভিন্ন অজুহাতে তারা এদিন রাস্তায় বের হয়েছে। এ সময় লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছেও তারা সত্য গোপন করে বিভিন্ন অজুহাতে ছাড় নিতে দেখা গেছে।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রাস্তায় তৎপর রয়েছেন। আইন অমান্য করে অযথা রাস্তায় দেখা গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় তাদের কথার মধ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে বা জরুরী প্রয়োজন ছাড়ই বের হয়েছে এমনটি প্রতিয়মান হলেই তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কঠোর লকডাউনে নির্দেশনা অমান্য করায় রোববার পর্যন্ত ৭৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। আর ৮৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris