১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সারাদেশে টিসিবি পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ২:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সারাদেশে টিসিবি পণ্য বিক্রি শুরু
বিজ্ঞাপন

এফএনএস : করোনা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সোমবার সকাল ১১টা থেকে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ব্যতিত) পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন।

এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারছেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারছেন। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন