২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাড়ি ফিরতে বাস পাচ্ছেন আটকে পড়া রাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
বাড়ি ফিরতে বাস পাচ্ছেন আটকে পড়া রাবি শিক্ষার্থীরা
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : পরীক্ষা দিতে এসে আটকে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা অবশেষে বাড়ি ফিরতে বিশ্ববিদ্যালয়ের বাস সুবিধা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ইতিবাচক। তবে এখনও চূরান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল রোববার দুপুরে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দপ্তরে সরাসরি কেউ জানায়নি। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুই একদিনের মধ্যে এব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়িতে ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দপ্তরে স্বশরীরে এসে কোথায় বাড়ি তথ্যাদি তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে।

তবে আশাকরছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো। এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষাগুলো শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন বিভাগগুলোর শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন