সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

জীবনের গীতি কবিতায় গাইলেন কুমার বিশ্বজিত

Paris
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

এফএনএস : দেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় এর আগেও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি গায়ক কুমার বিশ্বজিৎ। ২০১৮ সালের জীবনের কথায় প্রকাশিত কুমার বিশ্বজিতের ‘বৃষ্টি এলেই আসো তুমি’ বেশ প্রশংসা কুড়ায়। অটামনাল মুনের সুর করা সেই গানটি ভিডিও আকারে প্রকাশ করে সিডি চয়েস। তিন বছর পর আবারও জীবনের কথায় গাইলেন কুমার বিশ্বজিৎ। এবারের গানটির শিরোনাম ‘আপনার চেয়ে আপন’। এটির সুর করেছেন বেলাল খান।

সম্প্রতি উত্তরার নিজ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কুমার বিশ্বজিৎ। গানটির মুখ- ‘এই খুব রাগারাগি হাজারও নালিশ/এ আবার ভাগাভাগি একটা বালিশ/ তুমি আমি দুটি প্রাণ এক তবু মন/একই সূতোয় বুনে যাই সুখের স্বপন/ আমার আপনার চেয়ে তুমি আরও আপন/ কেউ তো বাসে না ভালো তোমার মতন’। গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ‘কুমার বিশ্বজিৎ দাদা সবসময়ই রুচিশীল গান করে থাকেন।

তার গানের কথায়ও থাকে আলাদা বৈশিষ্ট্য। দুই বছর আগে গানটি নিয়ে দাদার সঙ্গে কথা হয়। তখনই লিখি। কথাগুলো দাদা পছন্দও করেন। এরপর বেলান খানকে দিলে সে সুর করে। সম্প্রতি দাদা সুরসহ গানটি শুনেন এবং কণ্ঠ দেন। দুর্দান্ত গেয়েছেন তিনি। আমার বিশ্বাস ওঁর ভক্তরা গানটি বেশ পছন্দ করবেন।’

জীবন আরও জানান, সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান, খুনসুটি এবং ভালোবাসার গল্প ফুটে উঠেছে গানটির কথায়। আসছে ঈদে সিডি চয়েসের ব্যানারে গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালে প্রকাশিত কিশোর দাসের প্রথম একক অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’-এর টাইটেল গানে জীবনের কথায় সুর দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। সেটি ছিল দুজনের প্রথম কাজ। সেই গানটিও বেশ সমাদৃত হয়।


আরোও অন্যান্য খবর
Paris