রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

সড়ক ক্ষতি করায় পুঠিয়ার ১২ পুকুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রকৌশল অধিদপ্তরের

Paris
Update : রবিবার, ৪ জুলাই, ২০২১

আরিফ সাদাত, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননকারীদের মাত্রাতিরিক্ত মাটিবাহী ট্রাক্টর-ট্রলির কারণে গ্রামীণ সড়কগুলোর ১০ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে উপজেলা প্রকৌশল অধিদপ্তর আইনি ব্যবস্থা গ্রহণ করতে ১২ জন পুকুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। ১২ জন পুকুর মালিকরা হলেন, জিয়া হোসেন, আমির আলী, আবদুল মান্নান, সাজ্জাদ হোসেন, তোফাজ্জল হোসেন, ময়েন উদ্দীন, শফিকুল ইসলাম, মহব্বত আলী, মহসিন আলী, আলতাফ হোসেন, জুয়েল শেখ, পাতু মন্ডল।

পুঠিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৫২৪.৭৩ কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে পাকা সড়কের পরিমাণ প্রায় ২৫০ কিলোমিটার। অপরদিকে পৌরসভা এলাকায় মোট সড়কপথ রয়েছে ৮৫ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে প্রায় ৫০ কিলোমিটার। আর গত প্রায় এক বছরে এই পাকা সড়কগুলোতে কেবলমাত্র পুকুরের মাটিবাহী গাড়ীর কারনে ১০ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার ভুঁইয়া বলেন, গত ৫ বছরে এই উপজেলায় ফসলী জমিগুলোতে চার শতাধিক পুকুর খনন করা হয়েছে। আর এক একটি পুকুর ৫০ থেকে ১৫০ বিঘা জমি নিয়ে খনন করা হয়েছে। এরমধ্যে চলতি বছর শতাধিক পুকুর খনন করা হয়েছে। সাইফুল ইসলাম নামের একজন পুকুর মালিক বলেন, আমার ভাই নতুন একটি পুকুর খনন করেছেন। সম্প্রতি উপজেলা প্রকৌশল বিভাগ পুকুর খননকারীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে থানা পুলিশ একটু ঝামেলা করছেন। তাই একজন নেতার মাধ্যমে প্রকৌশলীকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, প্রতিটি সড়ক প্রকার ভেদে তৈরি করা হয়। পাকা সড়কগুলোর একটা নির্ধারিত ধারণ ক্ষমতা থাকে। গ্রামের কিছু পাকা সড়ক রয়েছে যেগুলোতে সাধারণত ৫-৭ টন ধারণ ক্ষমতা বা পরিবহন করা যায়। কিন্তু পুকুর খননকারী ও ইটভাটা মালিকগণ ওই নিয়ম মানছেন না। সড়কগুলোতে ট্রলি-ট্রাক্টর দিয়ে মাত্রারিক্ত ইট-মাটি বহন করা হচ্ছে। এতে সড়কগুলোর অবকাঠামো ভেঙ্গে যাচ্ছে। এ বিষয়ে ১২ জন পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা প্রকৌশল বিভাগ থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে তাদের সাথে কোনো আপোষ করবে না প্রকৌশল বিভাগ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন আমরা জনস্বার্থে বিষয়টি তদন্ত করে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, গ্রামীন সড়কে মাটিবাহী বেপরোয়া ওই যানবাহন বন্ধে আমরা মাঝে মধ্যে অভিযান চালিয়েছি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই গাড়িগুলোর আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। আর জমির মালিকরা আদালতের নির্দেশে পুকুর খনন করেছেন। কিন্তু পুকুর মালিকরা মাত্রাতিরিক্ত মাটি বহন করে গ্রামীণ সড়ক ধ্বংস করতে পারেন না। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris