৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে র‌্যাবের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১ জুলাই ২০২১, ৪:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফজলু খাঁ (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফজলু পুঠিয়ার বেলপুকুর ভড়য়াপাড়া এলাকার মৃত তাহের খাঁর ছেলে। মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তকিপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী ফজলু খাঁকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরি পিস্তল, দুটি পাইপগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল, দুটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। ফজলু খাঁর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন