৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে মুদির দোকানে দুর্র্ধর্ষ চুরি

প্রকাশিত: ৩০ জুন ২০২১, ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে মুদির দোকানে দুর্র্ধর্ষ চুরি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানাধীন তালাইমারীতে মুদির দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। নগরীর মতিহার থানাধীন তালাইমারী বালুর ঘাট সংলগ্ন আফসার ভ্যারাইটি স্টোরে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, তালাইমারী বালুর ঘাটে অবস্থিত আফসার স্টোরে গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙে এ সময় নগদ টাকাসহ আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে যানা যায়।

দোকান মালিক আফসার আলী বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার ব্যবসা বানিজ্য শেষে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। গতকাল মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা, পরে দোকানে প্রবেশ করে দেখি ক্যাশ টেবিলে থাকা নগদ ২ হাজার ৫০০ টাকা, প্রায় ৬ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল কার্ড, গোল্ডলিফ সিগারেট সাড়ে ৩ কার্টুন যার মূল্য আনুমানিক সাড়ে ৭ হাজার টাকা,

ব্যানসন সিগারেট দেড় কার্টুন যার আনুমানিক মূল্য সাড়ে ৪ হাজার টাকা সহ আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। বিষয়টি মতিহার থানায় জানালে বেলা ১১টার দিকে এস.আই মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক। এ বিষয়ে এস.আই মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন