৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যাকাতের অর্থ বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
যাকাতের অর্থ বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : রাজশাহী জেলায় যাকাতের সংগৃহীত অর্থ ৫৪ জন আবেদনকারীর মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর সম্মেলন কক্ষে আবেদনকারীদের হাতে যাকাতের সংগৃহীত অর্থ তুলে দেন। ১৮ জনকে ৫ হাজার ৫০০ টাকা এবং অপর ছত্রিশ জনকে ৪ হাজার ১০০ টাকা করে মোট ২ লাখ ৪৭ হাজার টাকা আজ বিতরণ করা হয়। উপকারভোগী সকলে রাজশাহী মহানগরের বাসিন্দা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক মুহাম্মদ জালাল আহমদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। করোনাকালে যাকাতের অর্থ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন