৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ ব্যাংক-এর সাথে রাকাব পরিচালনা পর্ষদের বিশেষ সভা

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ৮:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাংলাদেশ ব্যাংক-এর সাথে রাকাব পরিচালনা পর্ষদের বিশেষ সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল বাংলাদেশ ব্যাংক-এর সাথে ৩০.০৬.২০২০ তারিখ ভিত্তিক পরিদর্শন প্রতিবেদনের উপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ (৫৩৩তম) সভায় সভাপতিত্ব করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ;

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায় ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহাঃ ইসমাইল হক তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল বোর্ড সভায় সরাসরি অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর উপর পরিচালিত গত ৩০.০৬.২০২০ তারিখ ভিত্তিক পরিদর্শন প্রতিবেদনে উল্লিখিত আপত্তিসমূহের বিষয়ে রাকাব-এর নিষ্পত্তিমূলক জবাব প্রদানের উপর বিশদ আলোচনা করা হয় এবং ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন