বাগমারায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর নাম আব্দুর রহিম (৩৫)। তার বাড়ি দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া এলাকায় চালিয়ে হেরোইন সহ তাকে গ্রেপ্তার করে।
হেরোইন সহ আটকের ঘটনায় বাগমারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হবে। আব্দুর রহিম দীর্ঘদিন থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, হেরোইনসহ আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।
