৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীর মৃত্যুতের রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীর মৃত্যুতের রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর মহিষবাথান নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলীর (৬৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোকা বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত রোববার রাত পৌনে ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন