৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মুক্তিযোদ্ধা আকবরের ইন্তেকাল

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ৮:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মুক্তিযোদ্ধা আকবরের ইন্তেকাল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা (রাজা রামপুরপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রামানিক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে—-রাজেউন)। গতকাল সোমবার সকাল ৬ ঘটিকার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ২ ঘটিকার সময় নিজগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, আহাদ আলী, আশেক আলী, আব্দুস সামাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন