সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গোবিন্দকে নিয়ে অপূর্ণ ইচ্ছের কথা জানালেন স্ত্রী

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

এফএনএস : বলিউড অভিনেতা গোবিন্দ। সুনীতার সঙ্গে ৩৬ বছরের দাম্পত্য জীবন পার করছেন। দীর্ঘ এই পথচলায় তাদের দুই সন্তানÑ মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। সুনীতা মনে করেন, ব্যক্তিগত জীবনে গোবিন্দ একজন সেরা বাবা, স্বামী ও সন্তান। তার ইচ্ছে গোবিন্দের মতোই এক সন্তান লাভের, যে মা-বাবার প্রতি দায়িত্বশীল হবে। গোবিন্দকে নিয়ে তার এই ইচ্ছে এখনো অপূর্ণ রয়ে গেছে।

সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন সুনীতা। পাশাপাশি গোবিন্দ ও তাদের মেয়ে টিনাও ছিলেন। সুনীতা বলেন, ‘বিয়ের ৩৬ বছরে আমি তার মধ্যে দেখেছি সেরা ভাই, ছেলে এবং সেরা স্বামী। কিন্তু একটাই ইচ্ছে বাকি থেকে গেলো। তার মতো এক ছেলের দরকার ছিল। যেভাবে সে তার মা-বাবার দেখাশোনা করে সেটি দেখার পরেই আমার এই ইচ্ছে হয়েছে।’

এই সময় পাশে থাকা গোবিন্দ বলেন, ‘অনেক কম সন্তান তাদের মা-বাবার সেবা করার সুযোগ পায়। আমি ভাগ্যবান যে এই সুযোগ আমি পেয়েছি। আমার এখনো মনে পড়েÑ মা আমাদের জন্য কী সুন্দর গান গাইত। মায়ের গানে আমাদের সকাল শুরু হতো। আমি কখনো ভাবিনি ওই ছোট বাড়ি থেকে বেরিয়ে কিছু করতে পারব, আমার মা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন।’


আরোও অন্যান্য খবর
Paris