১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় খুলনা বিভাগে একদিনে ২৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২৮ জুন ২০২১, ৮:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
করোনায় খুলনা বিভাগে একদিনে ২৮ জনের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসে ভয়াবহ রূপ নিয়েছে খুলনা বিভাগে। প্রতিদিনই বিভাগে বাড়ছে এ ভাইরাসের প্রকোপ। নিয়মিতই রেকর্ড শনাক্ত হচ্ছে বিভাগে। এ ছাড়া বাড়ছে মৃতের সংখ্যাও। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে এসময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জনের।

গতকাল রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগের খুলনা জেলায়য় পাঁচজন, সাতক্ষীরায় পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় চারজন, চুয়াডাঙ্গায় দুজন ও মেহেরপুরে দুজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। এ ছাড়া জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন