৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কাউন্সিলর সুমনের মাতার মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কাউন্সিলর সুমনের মাতার মৃত্যুতে মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমনের মাতা তৌফা আরা বেগমের (৫৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এক শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ১২টায় শিরোইল কলোনী ৩নং গলির বাসভবনে ইন্তেকাল করেন তৌফা আরা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন