৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক কাউন্সিলর সুমনের মাতার দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক কাউন্সিলর সুমনের মাতার দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের মাতা তৌফা আরা বেগমের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। এরআগে রোববার বাদ জোহর শিরোইল কলোনি স্কুল মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার,

রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম সহ আরও অন্যান্য, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১২টায় শিরোইল কলোনী ৩নং গলির বাসভবনে ইন্তেকাল করেন তৌফা আরা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

এদিকে রাজশাহী নগরীর ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু’র সহধর্মিনী ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এর মাতা তৌফা আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন,

রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন