৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিনোদপুর বাজার ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিনোদপুর বাজার ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া বিনোদপুর বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় নগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক তত্ত্বাবধানে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন রাজশাহী মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ড: আব্দুল মান্নান, জহির উদ্দিন তেঁতু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আকরাম হোসেন প্রমূখ। এর আগে নগরীর ফুলতলা এলাকায় রাজশাহী দর্জি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজশাহী দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন রসুলের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু। এছাড়াও বিকাল ৬ টার দিকে অগ্রণী মহাবিদ্যালয় মাঠে ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়ালি খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আফজাল, সহ-অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি মোঃ বদিউজ্জামাল স্বপন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক অর রশিদ খান, কোষাধ্যক্ষ মতিউর রহমান, প্রচার সম্পাদক শহীদ আলী প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন