শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

আগামী ১ জুলাই থেকে ব্যাংকের লেনদেন হবে নতুন নিয়মে

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

এফএনএস : আগামী বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। কঠোর এই লকডাউনেও সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। তবে আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংক লেনদেন হবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, ‘৩০ জুন পর্যন্ত আগের নিয়মেই চলবে ব্যাংকিং কার্যক্রম। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করবে বলেও জানান তিনি। অবশ্য শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। সর্বাত্মক লকডাউনেও শিল্প কল-কারখানা খোলা থাকবে। এই সময়ে রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।

জানা গেছে, আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত এই তিন দিন আগের মতোই সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। এর আগে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই তিন দিন লকডাউন চলাকালে রিকশা ছাড়া আর কোনও বাহন চলবে না। এই ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং লেনদেনের বিষয়টি নিশ্চিত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris