১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী হাসপাতালে

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পুঠিয়ায় স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী হাসপাতালে
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় মোবাইল ফোনে কথা বলতে দেখে সন্দেহ করে স্ত্রীকে কুপিয়েছেন স্বামী। গুরুতর আঘাত নিয়ে স্ত্রী দিলারা বেগম (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়ায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত দিলারা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। ভুক্তভোগী গৃহবধূ দিলারা বেগম বলেন, আমার ছেলে স্কুলে পড়ে। গ্রামের লোকজন বলছিল, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা এসেছে।

সে খোঁজ নেয়ার জন্য মোবাইলে স্কুলের ম্যাডামের সাথে কথা বলছিলাম। আর এটা দেখে সন্দেহ করে সে আমাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় বাড়ির লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় আমার ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে ভুক্তভোগীর স্বামী আজিজুল ইসলাম বলেন, পারিবারিক নানা বিষয়ে আমার স্ত্রী আমার সাথে খারাপ আচারণ করে।

প্রতিদিনের মত আজ সকালে মাঠে কাজে যাচ্ছিলাম, তাকে নান্তা দেয়ার কথা বলতে সে ক্ষীপ্ত হয়ে উঠে। এক সময় দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। সে সময় আমার হাতে হাসুয়া ছিল। কিভাবে তার গায়ে লেগে গেছে বুঝতে পারিনি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই ভুক্তভোগীর ভাই একটা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন