শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

‘গোপালগঞ্জে হবে ভ্যাকসিন কারখানা’

Paris
Update : রবিবার, ২৭ জুন, ২০২১

এফএনএস : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, শুধু লকডাউন দিয়ে করোনা মোকাবিলার পথ খোঁজা নয়, বাংলাদেশ ভ্যাকসিনে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। দেশে ভ্যাকসিন উৎপাদনে আমরা আগ্রহী। গোপালগঞ্জে ভ্যাকসিন কারখানা স্থাপন করা হবে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘দেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই সর্বাত্বক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যান্য দেশও কঠোরভাবে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে লকডাউনে অর্থনীতিসহ বিভিন্নভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যতদিন অধিকাংশ মানুষকে টিকার আওতায় না আনা যাচ্ছে ততদিন এর বিকল্প নেই। তিনি বলেন, ‘দেশে এখন সংক্রমণের হার প্রায় ২২ শতাংশ। অথচ মানুষ এখনও লকডাউন মানতে চায় না। নিয়মিতভাবে মাস্কসহ স্বাস্থ্যবিধি মানতে চায় না। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অতি শিগগিরই চীন থেকে ভ্যাকসিন আসছে।’ তবে গোপনীয়তার কারণে কবে এবং কী পরিমাণ ভ্যাকসিন আসছে সে বিষয়ে কিছু বলতে চাননি। রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন আনার ব্যাপারে কথা বলে মন্ত্রী জানান। তবে তাদের উৎপাদন ক্ষমতা বেশি নয় বলে পরিমাণটা খুব বেশি হবে না বলে তিনি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন উৎপাদনে আমর খুব আগ্রহী।

এ বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে। সারাদেশে কঠোর লকডাউন দেওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন, কয়েকদিন ধরে দেশে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। শুক্রবারও ১০৮ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমণের হারও প্রায় ২২ শতাংশ হয়েছে। দেশের প্রায় প্রত্যেকটি জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাজশাহী ও খুলনায় বেশি মৃত্যু হচ্ছে।’


আরোও অন্যান্য খবর
Paris