৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়রের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার পেলো শ্রমিকরা

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ৮:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়রের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার পেলো শ্রমিকরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে রাজশাহী মহানগরীর কর্মহীন রিক্সা-ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিরোইল কাঁচা বাজার সংলগ্ন পূবালী মার্কেটের ২য় তলায় রাজশাহী মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক লীগ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সদস্যদের হতে তুলে দেন, নগর আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল, সদস্য মোঃ তোজাম্মেল হক বাবলু, মোঃ ইসমাইল হোসেন, নগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাবাতুল্লাহ, নগর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ওয়াশা শ্রমিক লীগের সভাপতি মোঃ আশরাফ আলী, রাজশাহী মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন