রাজশাহী আয়কর আইনজীবী নির্বাচন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : কর আইনজীবী সমিতি রাজশাহী শাখার ২০২১-২২’র নির্বাচনে এক বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন এডভোকেট রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আয়কর আইনজীবী ফজলে তাহের।
গত ২৪ জুন রোজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এডভোকেট শাহীন আহমেদ কর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
উক্ত নির্বাচনে ক্রমান্বয়ে নির্বাচিত হন সহ-সভাপতি হিসেবে শাহীন আহমেদ, মাইনুর রহমান চৌধুরী ও সাইফুল ইসলাম। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন শফিউল আজম ও আনিসুজ্জামান চৌধুরী। কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক মোক্কামেল হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে আছেন, পারুল সরকার, মোজাহারুল হক (বকুল), রফিকুল ইসলাম, সাইফুর রহমান খান, কে.এম. ইলিয়াস ও দীপক কুমার সাহা। এছাড়াও পদাধীকার বলে নির্বাহী সদস্য হিসেবে আছেন এডভোকেট ফজলে করিম ও আয়কর আইনজীবী এ,কে,এম শাহীন শরীফ সরকার।
