শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

লালপুরে খাদ্য কর্মকর্তার বাসভবন থেকে ২০০ বস্তা সরকারি গম উদ্ধার

Paris
Update : শুক্রবার, ২৫ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর সরকারি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সরকারী বাসভবনের পাশে পরিত্যক্ত একটি ভবন থেকে ২০০ বস্তা সরকারী গম উদ্ধার করা হয়েছে। এসব গম গুদামে না রেখে নিজ জিম্মায় সংরক্ষণ করে বিক্রির অভিযোগ উঠেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে।

এছাড়া গোডাউন কেন্দ্রিক নানা অনিয়মের অভিযোগ রয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুর ১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব গম উদ্ধার করা হয়৷ গমগুলো উদ্ধারের পর পুনরায় গুদামে মজুদ রাখা হয়েছে।

এদিকে, অভিযক্ত ওসি এলএসডি রফিকুল ইসলাম জেলা খাদ্য কর্মকর্তার অনুমতি নিয়ে গুদামের বাইরে আলাদা ভবনে গম মজুদ করেছেন জানালেও তা অস্বীকার করেছেন জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমা। গুদামের বদলে নিজ জিম্মায় গম রাখার অনুমতিপত্র দেখতে চাইলে অভিযুক্ত রফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন। জেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছালে তিনি দ্রুত সটকে পড়েন।

খাদ্য গুদামে গম সরবরাহকারী কৃষক, নিয়মিত শ্রমিক ও স্থানীয়রা অভিযোগ করেন, সরকার ধান ও চাল সংগ্রেহের মৌসুমে কৃষকদের নিকট থেকে খাদ্য সংগ্রহ অভিযান শুরু করলেও কৃষকদের নানাভাবে হয়রানি করেন ওসি এলএসডি রফিকুল ইসলাম। সিন্ডিকেট করে নির্দিষ্ট কয়েকজনের কাছ থেকে ধান, গম কিনে প্রকৃত কৃষকদের শষ্যের আদ্রতা নিয়ে প্রশ্ন তুলে ফিরিয়ে দেন।

গুদামে কর্মরত দীর্ঘদিনের শ্রমিকদের বঞ্চিত করে রাতের আঁধারে বাইরে থেকে শ্রমিক এনে লোড-আনলোডের কাজ করানোর পাশাপাশি নিয়মিত শ্রমিকদের ঠিকমতো মজুরি দেন না। নিজ জিম্মায় রাখা গমগুলোও তিনি রাতের আধারে বাইরে বিক্রি করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গুদামে এসে পাশ্ববর্তী ভবনের একটি ঘর থেকে ২০০বস্তা গম উদ্ধার করা হয়।

গমগুলোর নমুনা সংগ্রহ করে গুদামজাত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নিতে জেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। এবিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা বলেন, ‘গুদামের বাইরে গম রাখতে হলে নিয়ম অনুযায়ী খাদ্য বিভাগকে অবহিত করে অনুমতিপত্র নিতে হয়। এ ক্ষেত্র আমাকে অবহিত করা বা কোন অনুমতি নেয়া হয়নি। বিষয়টি খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris