৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রনজিত কুমারের মৃত্যুতে এমপি এনামুলের শোক

প্রকাশিত: ২৫ জুন ২০২১, ১০:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রনজিত কুমারের মৃত্যুতে এমপি এনামুলের শোক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রনজিত কুমার সাহা মৃত্যুবরণ করেছেন। রনজিত কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে যোগীপাড়া ইউনিয়নের বড় মাধাইমুড়ি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। রনজিত কুমার সাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রনজিত কুমার সাহার সর্গীয় আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন