৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহী বাস বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়ন

প্রকাশিত: ২৫ জুন ২০২১, ১০:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহী বাস বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়ন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজশাহী রেলওয়ে ষ্টেশন চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় রাজশাহী দূরপাল্লা বাস/কোচ বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরে শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ, মহানগর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোহেল, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু, কার্যনির্বাহী সদস্য মোঃ ইসমাইল হোসেন,

জাতীয় শ্রমিকলীগ মহানগর শাখার যুগ্ম সম্পাদক মোঃ আইনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সহ সম্পাদক মোঃ জুয়েল, রেলওয়ে শ্রমিকলীগ ওপেনলাইন শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম। সংগঠনের ২১৫ জন সদস্যদের প্রত্যেকের মাঝে ৮ কেজি করে চাল ও ২ কেজি করে ডাল বিতরন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন