সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

যা করতে হবে মোবাইল কেনার আগে

Paris
Update : শুক্রবার, ২৫ জুন, ২০২১

এফএনএস : ১ জুলাই থেকে যেকোনও মাধ্যম থেকে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল ফোন সেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা কয়েকটি পদক্ষেপ অনুসরণ করে যাচাই করতে হবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, হ্যান্ডসেট কেনার রশিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোনটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কেওয়াইডি লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আএমইআই নম্বরটি লিখতে হবে।

ধাপ-২: আএমইআই নম্বরটি লেখার পরে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানা যাবে।
প্রসঙ্গত, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে। এনইআইআর-এ গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বর (এমএসআইএসডিএন)-এর সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে।

গ্রাহক বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট ৩০ জুন তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে ১ জুলাই থেকে সেটগুলো বন্ধ হবে না। ১ জুলাই থেকে নতুন যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হবে তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে এনইআইআর’র মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে।

হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। যেসব হ্যান্ডসেট বৈধ হবে না সেগুলো সম্পর্কে গ্রাহককে এসএমএস’র মাধ্যমে জানানো হবে এবং পরীক্ষাকালীন তিন মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris